1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ১০.১৫ পিএম
  • ৩৮২ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: আসন্ন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গত ২ মে প্রতীক বরাদ্দ করেছে জেলা নির্বাচন কমিশন। নির্বাচন কে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারনা শুরু করেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

এবারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এর মধ্যে সদ্য সাবেক চেয়ারম্যান এবং কুড়িগ্রাম জেলা আওয়ায়ামীলীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু মোটরাসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জেলা আওয়ায়ামীলীগের সদস্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ায়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলীর পুত্র মঞ্জুরুল ইসলাম রতন আনারস মার্কা পেয়েছেন।

চেয়ারম্যান পদে সর্বকনিষ্ঠ প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: সাদ্দাম হোসেন নয়ন ঘোড়া মার্কায় নির্বাচনে অংশ নিয়েছেন। কুড়িগ্রামের হাসান ডায়াগনস্টিক এর মালিক আলহাজ্ব সাইদুর হাসান দুলাল দোয়াতকলম মার্কা নিয়ে প্রার্থী হয়েছেন এবং আরেক প্রার্থী মো: আব্দুল্লাহ মিয়া বাবলু কাপ প্রিচ মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরইমধ্যে জেলার বিভিন্ন স্থানে প্রার্থীদের গণসংযোগ, পথসভা, মোটরসাইকেল মহড়া, এবং মাইকিংয়ে জমজমাট হয়েছে নির্বাচনী পরিবেশ। হাট বাজার এবং চায়ের দোকান হোটেলে চলছে বিভিন্ন প্রার্থীর পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা।

বসে নেই ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। তাদের পক্ষেও চলছে দিনরাত মিছিল, মিটিং, মোটরাসাইকেল মহড়া এবং গনসংযোগ। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com