1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশনটি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চুক্তি স্বাক্ষর ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন

ভৈরবে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫.৫৯ পিএম
  • ২৮৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে । আজ শুক্রবার (৩ মে) বেলা ১২টা শহরের পাওয়ার হাউজ এলাকার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন। 

এ বিষয়ে উপ-পরিদর্শক আলমগীর বলেন, ঝোঁপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তৎখানিক ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরৎহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতের পড়নে ছিল সাদা ও নীল রংয়ের চেক নতুন লুঙ্গি ও নীল গেঞ্জি। মরদেহের পাশে একটি খালি বোতল ও পায়ের জুতা জোড়া ছিটিয়ে পড়ে  থাকতে দেখা যায়।

ধারনা করা হচ্ছে সে প্রচুর মধ্যপান করেছিল। রাতে যে কোন এসময় তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে সংবাদ দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com