1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

নিজেকে শ্রমিক মনে করি: শাবনূর

  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ১৮১ Time View

নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। গেল ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন এফডিসিতে। তাকে ঘিরে তখন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল। এর বাইরে শাবনূরের পুরো খবরাখবরই পাওয়া যায় ইউটিউব ও ফেসবুক পেজ থেকে।

সেখানেই জানান মহান মে দিবসের শুভেচ্ছা। নিজেকে অভিনয় শ্রমিক দাবি করে এক ফেসবুক পোস্টে শাবনূর লেখেন, আমি নিজেকে একজন অভিনয় শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাতদিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি।

তিনি আরও লেখেন, শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাদের অর্জনকে সম্মান জানাতে হবে। মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয় সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন।

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়া। গেল এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরেছেন তিনি। কাজ শুরু করেছেন ‘রঙ্গনা’ সিনেমাতে। এছাড়াও ‘মাতাল হাওয়া’ নামের আরও একটি সিনেমায় তিনি মাহফুজের বিপরীতে অভিনয় করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com