1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত

শ্রমিকদের জীবনমান উন্নয়নে আজীবন কাজ করে যাবো

  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪, ১১.৪৬ এএম
  • ২১৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১লা মে বুধবার মহান মে দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সংগঠনের নেতাকর্মীরা লাল পতাকা হাতে নিয়ে জমায়েত হয়ে সেখান থেকে র‌্যালি শুরু করে প্রেসক্লাব, বিজয়নগর মোড় হয়ে পুরানা পল্টন মোড়ের উত্তর পাশে বটতলায় সমাবেশে মিলিত হয়।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রখ্যাত শ্রমিক নেতা বাবুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, স্বাধীনতা পরবর্তী কোন সরকারই শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করেনি। এদেশের শ্রমিকরা বরাবরই অবহেলিত, তারা তাদের ন্যায্য মজুরী পায় না। বিভিন্ন সময় বেতনের দাবিতে তারা রাজপথে আন্দোলনে নামে।

আবার কর্তৃপক্ষের মিথ্যা আশ্বাসে তারা কাজে ফিরে যান। বর্তমান দ্রব্যমূল্য উর্ধগতির কারণে এই নিম্ন আয়ের মানুষগুলো মানবেতর জীবন-যাপন করছে।  তাদের জীবনমান উন্নয়নে আজীবন কাজ করে যাবো।

সংগঠনের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, যুগ্ম আহ্বায়ক রওশন আলম, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম আসাদ, আহসান হাবিব, মুকিম খান, আনোয়ার হোসেন এবং নারী নেত্রী শাহানা বেগম ও সোনিয়া আক্তার। সমাবেশে সভাপতি বাবুল বিশ্বাস তার সমাপনী বক্তব্যে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com