1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

‘১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার’ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১০.৩৬ পিএম
  • ৩৩৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের চিকিৎসা জগতে নতুন দিগন্ত উন্মোচনকারী- বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ১৩২টি শাখা সমন্বিত আন্তর্জাতিক চেইন হার্ট কেয়ার সেন্টারের বাংলাদেশ শাখা- ‘সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর উদ্যোগে বিশ্বখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়ের ‘১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মে, ২০২৪ শুক্রবার, সকাল ৮ টায়, বায়তুল মোকাররম সংলগ্ন দৈনিক বাংলার মোড়ে, জাতীয় ক্রীড়া পরিষদের ‘শহীদ শেখ কামাল মিলনায়তনে’।

এই উপলক্ষে আগামী ৫ মে, ২০২৪ রবিবার, বেলা ১১টায়, সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর ‘কাজল মিলনায়তনে’ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাওলের উপদেষ্টা পরিষদের সদস্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ম. হামিদ, সাবেক সাংসদ নূরুল ইসলাম মনি, আরবান হেলথের সাবেক পিডি আব্দুল হাকিম মজুমদার, জনস্বাস্থ্য বিশারদ ড. আবু জামিল ফয়সাল, সাবেক স্বাস্থ্যসচিব হোসেন আব্দুল মান্নান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ডিএমডি আহসানুল হক চৌধুরী সেলিম, টেলিপ্যাব-এর সভাপতি মনোয়ার হোসেন পাঠানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংবাদিক সম্মেলনে উক্ত সেমিনার আয়োজন বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর চেয়ারম্যান কবি মোহন রায়হান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com