1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :
রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশনটি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চুক্তি স্বাক্ষর ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন

ভৈরবে নূরানী মশার কয়েল ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড! অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫.৪৭ পিএম
  • ২৭৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে ভৈরবে রুহান এন্ড রাতুল কেমিক্যাল ওয়ার্কস কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটে ঘটেছে। 

আজ বৃহস্পতিবার ২ মে ভোর ৫ টায় পৌর শহরের নিউ টাউন এলাকায়  আশ্রাফুল আলম রুজেনের নূরানী কয়েল ফ্যাক্টরিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্টেশন অফিসার বলেন, সকাল ৫ টা ১০ মিনিটে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

কয়েল ফ্যাক্টরিটি সব দিক দিয়ে ঠিক রয়েছে। সুন্দর ব্যবস্থা সম্পূর্ণ ফ্যাক্টরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সহজ হয়েছে। তবে প্রতিটি ফ্যাক্টরিকে আরো সতর্ক থাকতে হবে। ভৈরব একই কারণে দু’দিন পর পর কয়েল ফ্যাক্টরি গুলোতে আগুন লাগে। 

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এই আগুন সূত্রপাত কয়েল তৈরীর ডায়ার মেশিন অতিরিক্ত গরম হওয়ার ফলে হয়েছে। তবে ফ্যাক্টরিতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার পরিমান এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

কয়েল ফ্যাক্টরীর মালিক আশ্রাফুল আলম রুজেন বলেন, রাত ২ টায় আমি ড্রাইয়ার মেশিন যেন অতিরিক্ত হিট না হয় কর্মচারি মোস্তাকিনকে সতর্ক করে যায়। ভোরে শুনতে পায় আগুন লেগেছে। আমার অটো ডায়ার মেশিনের অতিরিক্ত হিটে আগুনের সুত্রপাত ঘটেছে। ফায়ার সার্ভিস ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েলসহ ৬৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com