বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর

হাতীবান্ধায় পথচারী ও গাড়ি চালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

রেজাউল ইসলাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩০৭ Time View

লালমনিরহাট প্রতিনিধি: সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধায় শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছেন জে.এ.এস গ্রুপের পরিচালক ইঞ্জি. শাহজাদ ফেরদৌস বাবু। 

আজ বৃহস্পতিবার (০২ মে) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, ট্রাক চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এই বিষয়ে ইঞ্জি. শাহজাদ ফেরদৌস বাবু বলেছেন, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে‌। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে আজ  পথচারী, রিকশা চালক, ট্রাক চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছি।

তিনি আরও বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই কথায় বিশ্বাস রেখে সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS