1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

আসছে ‘বাহুবলি: ক্রাউন অব ব্লাড’

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪, ২.১৮ পিএম
  • ২০৮ Time View

ভারতের বরেণ্য নির্মাতা এসএস রাজামৌলি। তার নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলি’। এ সিনেমা প্রভাসকে তারকা হিসেবে নতুন করে জন্ম দিয়েছে।

‘বাহুবলি টু’ নির্মাণের সময়েই পরিচালক রাজামৌলি সিনেমাটির তৃতীয় পার্ট নির্মাণের কথা জানিয়েছিলেন। তারপর এক দশক কেটে গেলেও ‘বাহুবলি’ আসেনি। এবার নতুন রূপে ‘বাহুবলি’ নিয়ে আসছেন এই নির্মাতা।  

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন এসএস রাজামৌলি। এতে তিনি লেখেন, “জনগণ যখন মহেশমতির নাম ধরে চিৎকার করেন, তখন মহাবিশ্বও তার প্রত্যাবর্তন আটকাতে পারে না। ‘বাহুবলি: ক্রাউন অব ব্লাড’ অ্যানিমেটেড সিরিজের ট্রেইলার আসছে।”

২০১৫ সালের ১০ জুলাই মুক্তি পায় ‘বাহুবলি: দ্য বিগিনিং’ সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ। ১৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৬৫০ কোটি রুপি।

২০১৭ সালের ১৮ এপ্রিল মুক্তি পায় ‘বাহুবলি-দ্য কনক্লুশন’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ। ২৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে ১ হাজার ৭৮৮ কোটি রুপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com