1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

নারায়ণগঞ্জে ‘ শীর্ষ সন্ত্রাসী’ রিয়াজুলসহ গ্রেপ্তার ৫

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৮.৫২ পিএম
  • ২১৫ Time View
নারায়ণগঞ্জ

শাকিল আহম্মেদ,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা থেকে ১৫টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

তারা হলেন- রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ (২২), তার সহযোগী মো. জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগিনা (২৩), মারুফ হোসেন মুন্না (২৩), মো. সেলিম (২৩) ও মো.মাহবুব মিয়া (২৩)।

বৃহস্পতিবার কারওয়ান বাজার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বুধবার রাতে রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে র্যাব-৩-এর একটি দল তাদের আটক করে।

অভিযানে তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল ও ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক জানান, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, সোনারগাঁ ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় তারা ওইসব অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এই সন্ত্রাস গ্রুপে ১০-১৫ জন সদস্য রয়েছে।

র্যাবের এই কর্মকর্তা বলেন, রিয়াজ হত্যাসহ ১৫টি মামলার আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য দিয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com