1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণসভা

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০.৪৩ পিএম
  • ১৪৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে শনিবার বেলা ১১ টায় “লাভ শেয়ার বিডি ইউএস” নামে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণসভা ও নিহত অসচ্ছল পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও ঝালকাঠি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুহঃ আব্দুল হামিদ জমাদ্দার।

সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের পোগ্রামার রফিকুল ইসলাম তালুকদার, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ.ন.ম শাহাদাৎ হোসেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, প্রকৌশলী সমির কুমার রজক দাস, অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমা, উপ-কর কমিশনার  মোঃ আল-আমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি সাংবাদিক মানিক লাল ঘোষ ও নেক্সাস টেলিভিশনের কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর আমিন আল রশীদ প্রমুখ।

তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক ও ঝালকাঠি অফিসার্স এসোসিয়েশনের শিক্ষা ও সাহিত্য সম্পাদক এস.এম কামাল উদ্দিন হায়দারের সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, লাভ শেয়ার বিডি ইউএসের প্রতিনিধি ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আককাস সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য  দেন নিহত  ভোলার নয়নের বাবা কৃষক সিরাজ ফরাজী।

দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ । স্মরণ সভা ও দোয়া মোনাজাত শেষে গত ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডে গ্রীনকোজি ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে অসচ্ছল ৯ পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।

নিহত গ্রীণ কোজি ভবনের রেস্টুরেন্টের কর্মচারী যশোরের কামরুল হাবিব রকি (২১) এর বাবা ভ্যানচালক কবির হোসেন, রেস্তরা শ্রমিক ভোলার এনামুল নয়ন (২২) এর বাবা সিরাজ ফরাজি, রেস্টুরেন্টের কর্মচারী নারায়নগঞ্জের ফতুল্লার শান্ত হোসেন (২৩) এর মা লিপি আক্তার নিহত ইডেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুস্টিয়ার খোকসার বৃস্টি খাতুন (২০) এর বাবা সবুজ আলী, নিহত বাবুর্চী টাঙ্গাইলের মির্জাপুরের মেহেদী হাসান (২৭) এর বাবা মোয়াজ্জেম হোসেন, নিহত ওয়েটার মাদারীপুরের কালকিনির জিহাদ সিকদার (১৯) এর বাবা জাকির সিকদার, নিহত নিরাপত্তাকর্মী পাবনার ফরিদপুরের সাগর হোসেন (২৪) এর বাবা হাসান আলী ও নিহত পিঠা বিক্রেতা শেরপুরের শ্রীবর্দি উপজেলার শিপন (১৯) এর পিতা মোঃ ফজর আলীর হাতে সহায়তার ৫০ হাজার টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহঃ আব্দুল হামিদ জমাদ্দার।

সংগঠনটি এর পূর্বে একই ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তুষার হালদার (২২) এর পিতা দিনেশ হালদার, নিহত বাবুর্চী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গাজী মোঃ জুয়েল রানার বাবা ইসমাইল গাজী এবং নিরাপত্তাকর্মী বরগুনা সদরের নাঈম হোসেন (১৮) এর বাবা ভ্যানচালক নান্টু দফাদারে হাতে বরগুনার জেলা প্রশাসক ও স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ৫০ হাজার টাকা করে প্রদান করে।

প্রবাসী বাংলাদেশীদের দ্বারা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্টের ভাজিনিয়া ভিত্তিক মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস। সংগঠনের উপদেস্টা বিশ^ ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেজ্ঞ ঝালকাঠির কৃতি সন্তান ড. এসএম জিয়া উদ্দিন হায়দার স্বপন, সভাপতি জাকির চৌধুরী ও সাধারণ সম্পাদক ফজলে ভুইয়া মানবাধিকার প্রতিষ্ঠা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা ও অসচ্ছল দরিদ্রমানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন। বেইলি রোড অগ্নিকাÐের পরপরই সংগঠনটি নিহত ও আহতদের জন্য দশ লাখ টাকা আর্থিক সাহায়তার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com