1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Title :
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারলেই খুশি হতাম: মাসুদ পারভেজ রাসেল এমপি-১ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর হবিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক আটক কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১ কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায় মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার

বন্ড ইস্যু করবে ইসলামী ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১.৩৬ পিএম
  • ১১৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি টায়ার-২ এর মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে বন্ড ইস্যু করবে। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, প্রস্তাবিত নতুন এ বন্ডের নাম হবে ‘আইবিবিপিএলসি ফিফথ মুদারাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।’ ব্যাসেল-৩ এর অধীনে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ১০০০ কোটি টাকা সংগ্রহ করবে।

জানা যায়, বন্ডটি হবে আনসিকিউরড রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড। অর্থাৎ বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এছাড়া এটি হবে শরীয়াহভিত্তিক বন্ড। এই বন্ডের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। বরং মুদারাবা নীতিমালার ভিত্তিতে বন্ডের বিপরীতে মুনাফা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

উল্লেখ্য, ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com