শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড

মাধবপুরে তুচ্ছ ঘটনার জেরে ভাতিজা ভাতিজীর হাতে চাচা খুন

লিটন পাঠান
  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে ও স্ত্রীর হাতে আব্দুল হাকিম (৬৫) নামে এক ব্যাক্তি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত আব্দুল মন্নাফ এর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম এর গরুর গোয়ালের মলমূত্র যাওয়ার ড্রেন নিয়ে তার চাচাতো ভাই মৃত বজলুর রহমান এর ঘরের পাশ দিয়ে নেওয়ায় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এই বিরোধের জেরে আজ বুধবার (২৪-এপ্রিল) সকাল ১০ টার দিকে আব্দুল হাকিম এর সাথে চাচাতো ভাই এর পরিবারের লোকজন এর ঝগড়ার এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান নেতৃত্বে পুলিশের একটি দল লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ঘটনাস্থলে গিয়ে মৃত বজলুর রহমান এর ছেলে মাহবুর রহমান (৩০), কন্যা সুলেমা খাতুন (৩৫) ও স্ত্রী সুন্দর বানু(৪৫) কে আটক করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS