পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় মিউচুয়াল ফান্ড ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ফান্ডগুলোর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডগুলো- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।