1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ আইন-শৃঙ্খলার অবনতি, বিচারে দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়- সিআইপিজি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

গাইবান্ধার সাঘাটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন টিটু

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯.৫০ পিএম
  • ১৭০ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন টিটু।

মঙ্গলবার (২৩ এপ্রিল) গাইবান্ধা জেলা নিবার্চন কর্মকর্তা আব্দুল মোতালেব স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নিবার্চনে গাইবান্ধার সাঘাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে একজন প্রার্থী হওয়ায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসএম সামশীল আরেফিন টিটুকে সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হলো।

জানা যায়, উপজেলা থেকে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন ফরম জমা দেন। সোমবার যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ দিন বাকি দুজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তারা হলেন, হাসান মেহেদী বিদ্যুৎ এবং সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আজাদ শীতল।

শেষ দিনে রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকতার নিকট লিখিত দিয়ে সেচ্ছায় নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সামশীল আরেফিন টিটু সাঘাটা উপজেলা পরিষদ চেয়াম্যান নির্বাচিত হন।

রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, চেয়ারম্যান পদে দুজন প্রার্থী স্বেচ্ছায় নির্বাচন অফিসে আবেদন করে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একক প্রার্থী হওয়ায় সামশীল আরেফিন টিটুকে চেয়ারম্যান ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এছাড়া উপজেলায় সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী হলেন রওশন আরা বেগম ও সাবেক সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন বেগম। ভাইস চেয়ারম্যান পদে সাখাওয়াত হোসেন রুবেল, মিলন কান্তি সরকার,আব্দুল মজিদ, রোস্তম আলী, শাহ্ মোখলেছুর রহমান,শাহজাহান আলী, উজ্জ্বল হোসেন, মমিতুল হক নয়ন, আমির হোসেনসহ ১১ জন প্রার্থীর প্রার্থিতা চুড়ান্ত করা হয়েছে। ৮ মে এ উপজেলায় নির্বাচন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com