1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

জেলেনস্কি রাশিয়ার তেল বয়কটের আহ্বান

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১.৫৮ পিএম
  • ১৫৩ Time View
Geleneski

রাশিয়ার ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই নিষেধাজ্ঞা পর্যাপ্ত নয় বলেও উল্লেখ করেন তিনি। খবর বিবিসির।

নিজের সর্বশেষ ভিডিও বার্তায় পশ্চিমা দেশগুলোকে আরও কঠোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেল বয়কটের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

তিনি বলেন, দেশগুলো নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে ব্যর্থতা হওয়ার কারণে ইউক্রেনের জনগণকে প্রাণ দিতে হচ্ছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। দেশটির অর্ধেকের বেশি তেল রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে। জেলেনস্কি বলেন, ক্রেমলিন তেল রপ্তানি থেকে এত বেশি আয় করছে যে, তারা শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে নেওয়ার প্রয়োজন মনে করছে না।

তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা উচিত।

এদিকে ইউক্রেনের বুচা এবং ইরপিন শহরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা। দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মেলানি জলি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সৈন্যদের হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com