1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ইসরায়েল সরকারের পতন ঘটতে পারে প্রথম বছরের মাথায়

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১০.৪০ এএম
  • ১৮২ Time View
Israel

ইসরায়েলের বর্তমান জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন একজন আইনপ্রণেতা৷ এতে ক্ষমতায় আসার মাত্র নয় মাসের মাথায়ই দেশটির সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন সরকার৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ডানপন্থি ইয়ামিনা দলের অন্যতম সদস্য ইদিত সিলমান বুধবার পদত্যাগের ঘোষণা দেন৷ এর ফলে পার্লামেন্টে জোটের সদস্য সংখ্যা কমে বিরোধীদের সমান ৬০ জনে দাঁড়িয়েছে৷ এই ঘটনার কারণে ক্ষমতায় আসার এক বছরে মাথায়ই বেনেট সরকারের পতন ঘটতে পারে৷

জোটের চেয়ারপার্সনের দায়িত্বে থাকা সিলমান ধর্মীয় ইস্যু নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগের সিদ্ধান্ত নেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি ঐক্যের চেষ্টা করেছি৷ এই জোটের জন্য অনেক পরিশ্রম করেছি৷ …দুর্ভাগ্যজনকভাবে, ইসরায়েলে ইহুদি পরিচয় ক্ষতিগ্রস্ত হয় এমন কিছুতে আমি অংশ নিতে পারব না৷’ পদত্যাগের পর তিনি ডানপন্থি নতুন জোট গড়ে তোলার চেষ্টা করবেন বলেও বিবৃতিতে জানান৷

তার সিদ্ধান্তকে এরইমধ্যে স্বাগত জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা বেনইয়ামিন নেতানিয়াহু৷ এক ভিডিও বার্তায় তিনি সিলমানকে তার দলে যোগ দেয়ার আহ্বান জানান৷ তবে আবারও সরকার গঠন করতে হলে নেতানিয়াহুকে নেসেটের অন্তত ৬১ জন সদস্যের সমর্থন লাগবে, যা এই মুহূর্তে তার দলের নেই৷

সিলমানের পদত্যাগ নিয়ে এখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী বেনেট৷ বর্তমানে ১২০ আসনের পার্লামেন্টে তার দলের সদস্য সংখ্যা মাত্র পাঁচটি৷ দীর্ঘ রাজনৈতিক সংকটের পর গত জুনে ডান এবং বামপন্থি মিলিয়ে মোট আটটি রাজনৈতিক দলকে এক করে বেনেট সরকার ক্ষমতায় আসে৷ প্রথমবারের মতো জোট সরকারে দেশটির একটি আরব দলও অংশ নেয়৷ সিলমানের পদত্যাগের কারণে ইসরায়েলকে মাত্র তিন বছরের মধ্যে পঞ্চম নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না৷

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com