1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

রূপগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে এলাকাবাসীর হামলা

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১০.০১ পিএম
  • ২০৪ Time View

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফেরার পথে তিতাসের বিচ্ছিন্ন টিমের উপর আতর্কিত হামলা চালিয়েছে এলাকাবাসী।

হামলায় তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমানসহ বিচ্ছিন্ন টিমের ৫ জন আহত হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান, তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমানসহ তিতাসের অন্যান্য কর্মকর্তারা রূপগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় বেলা ১২ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি এলাকাবাসী জাসতে পেরে এলাকাবাসী ব্যবস্থাপক মেজবাউর রহমানসহ তিতাসের বিচ্ছিন্ন টিমের উপর অতর্কিত হামলা চালায়। এলাকাবাসী সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমানকে অবরূদ্ধ করে রাখেন।

পরে পুলিশের সহযোগীতায় তিনি উদ্ধার হন। এক পর্যায়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখে। এসময় এলাকাবাসীর তোপের মুখে তিতাস কর্মকর্তারা ফিরে আসতে বাধ্য হয়। এ ঘটনায় তিনিসহ বিচ্ছিন্ন টিমের ৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

রূপগঞ্জ থানার (ওসি) তদন্ত হুমায়ন কবির মোল্লা বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফেরার সময় এলাকাবাসী তিতাস কর্মকর্তাদের অবরূদ্ধ করে রাখেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com