শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

জানা গেল মেডিকেলে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৮২ Time View

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএসের ভর্তি পরীক্ষা ২০২৫ সালের জানুয়ারিতে হতে পারে। এইচএসসি পরীক্ষা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের একটি সূত্র জানিয়েছে, আগামী ৩০ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ১১ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

সে হিসেবে ১১ অক্টোবরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এইচএসসির ফল প্রকাশের পরবর্তী তিন মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের একটি সূত্র জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা মার্চের ১০ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আয়োজন করা হয়। আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে করার পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS