1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

বজ্রপাতে ৪ জনের মৃত্যু

  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৩.৫১ পিএম
  • ২২২ Time View

বজ্রপাতে দুই জেলায় ৪ জন মারা গেছেন। এর মধ্যে, ঝালকাঠিতে ৩ জন ও খুলনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

ঝালকাঠি-

ঝালকাঠিতে দুই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)।

এর মধ্যে, হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঝালকাঠিতে সকাল ১০টার দিকে ঝড় শুরু হয়। সেসময় মাঠ থেকে গবাদিপশু আনতে গেলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়।

খুলনা-

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে মো. ওবায়দুল্লাহ গাজী (২৯) নামে এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার গুটুদিয়ার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওবায়দুল্লাহ গাজী ওই গ্রামের মো. দেলোয়ার হোসেন গাজীর ছেলে। নিহতে ফুফাতো ভাই আবু সুফিয়ান বলেন, সকালে বাড়ির পাশে কানাইডাঙ্গা বিলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ওবায়দুল্লাহ।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com