1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩৩ হাজার ছাড়িয়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৪.৪০ পিএম
  • ১৮৪ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গেল বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ৩৭ জন। নিহতদের ৭০ শতাংশের বেশির নারী ও শিশু।

প্রতিবেদন মতে, গাজায় এখন পর্যন্ত প্রাণ গেছে ১৩ হাজারের বেশি শিশু ও আট হাজার ৪০০ নারীর। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন, যারা মারা গেছেন বলে ধরে নেয়া হয়েছে। অন্যদিকে হামলায় আহত হয় অন্তত ৭৫ হাজার ৬৬৮ জন।

৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১১৩৯ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এ ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নেতানিয়াহু সরকার।

হামাসের ওই হামার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। হামাসের সঙ্গে যুদ্ধ শুরু পর গত বছরের নভেম্বরে কাতারের মধ্যস্থতায় ১০০ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে এসব জিম্মিদের বিনিময়ে ইসরাইলের কারাগারে বহুদিন ধরে বন্দি থাকা বেশকিছু ফিলিস্তিনিদের মুক্তি দেয় তেল আবিব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com