1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বাসের ভাড়া কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১১.১৫ পিএম
  • ৩০২ Time View


নিজস্ব প্রতিবেদকঃ দফায় দফায় জ্বালানি তেলের মুল্য কমানোর হিস্যা অনুযায়ী বাস ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ৩১ মার্চ দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে তিনি দাবি করেন, ইতিমধ্যে ২ দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে অথচ বাস ও পণ্যবাহী পরিবহনের ভাড়া কমানোর কোন উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এর আগেও জ্বালানি তেলের মুল্য ৩ টাকা কমানোর পরে বাসের ভাড়া ৩ পয়সা হারে কমিয়ে বাস ভাড়ার তালিকা পুণঃ নির্ধারণ করা হলেও যাত্রীসাধারণ এই ৩ পয়সা কমানোর সুফল পাইনি। তখন থেকে সরকার পরিবহন মালিকদের বিশেষ সুবিধা দিতে এহেন ছোট ছোট অংকের হারে জ্বালানি তেলের মুল্য কমানো হচ্ছে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এহেন পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে জ্বালানি তেলের মুল্য কমানোর হিস্যা অনুযায়ী বাস, লঞ্চ ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com