1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৪.২২ পিএম
  • ১৯৬ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ নিয়ে বেশিরভাগ সময়ই আলোচনা ও সমালোচনায় থাকেন হিরো আলম। এবার জানা গেছে, শনিবার (৩০ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে তার ‘হিরো আলম’ নামের ফেসবুক পেজটি হ্যাক হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি হিরো আলম জানিয়েছেন।হ্যাকিংয়ের পর হিরো আলমের পেজে একটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে লেখা, উগান্ডা সাইবার টিম পেজটি হ্যাক করেছে। আর প্রোফাইল পিকচার চেঞ্জ করে কাশ্মীরের সাবেক স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির ছবি দেয়া হয়েছে।হিরো আলম জানান, তার ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাক হয়েছে। নিয়ন্ত্রণ পেতে তার টিম কাজ করছে।

তিনি বলেন, এর আগেও আমার নয়টা পেজ হ্যাক হয়েছে। এই হ্যাকিংয়ের পেছনে আমার প্রতিপক্ষ, রাজনৈতিক চক্র জড়িত থাকতে পারে। আমার অনেক প্রতিবাদী কথা অনেকের সহ্য হয় না। অনেকে চায় না যে, হিরো আলম অনলাইনে থাক। কিন্তু এসব করে আমাকে কেউ থামাতে পারবে না।

বর্তমানে দুটি ছবির কাজে হিরো আলম ভারতে অবস্থান করছেন। ‘নীলে গেম’ও ‘মিয়া ভাই’নামের সিনেমা দুটি পরিচালনা করছেন জামাল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com