1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

হঠাৎ ডিবি হারুনের বাসায় শাকিব খান

  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১১.১৭ পিএম
  • ৫৪৮ Time View

ঢালিউড কিং খ্যাত শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’ আসছে এবারের ঈদুল ফিতরে। সিনেমা মুক্তির আগে সে আনন্দকে ভাগাভাগি করতে সম্প্রতি শাকিব ইফতার করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে হারুন অর রশীদের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান শাকিব। এসময় শাকিবের সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির ছেলে ও প্রযোজক আরশাদ আদনান।

সৌজন্য সাক্ষাৎ শেষে একসঙ্গে ইফতার করেন শাকিব, আরশাদ ও হারুণ। এসময় তারা আলোচনা করেন বাংলা সিনেমার প্রচার ও প্রসার নিয়ে।

বাংলা সিনেমায় ঝড় তুলতে আসছে ‘রাজকুমার’। গত ২৩ মার্চ প্রকাশ পায় এ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এরপর ২৮ মার্চ অন্তর্জালে প্রকাশ করা হয় এ সিনেমার প্রথম গান। ‘প্রিয়তমা’-র মতো এবারও সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।

নতুন এ সিনেমা নিয়ে বেশ আশাবাদী ‘রাজকুমার’ সিনেমার নায়ক, প্রযোজক ও পরিচালক। এ প্রসঙ্গে আরশাদ বলেন, প্রিয়তমার সব রেকর্ড ভেঙে দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস করতে আসছে রোজার ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com