1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ১৯৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বিকেল সাড়ে ৩টায় ‘কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’র ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। যার মধ্যে কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটে ১,০২,০০০ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছেন ১০২৭৫ জন, এই ইউনিটে পাশের হার ১০.০৭ শতাংশ, ব্যবসায় শিক্ষা ইউনিটে ৩৪,৩৬৭ জন পরীক্ষার্থীর বিপরীতে পাস করেছেন ৪,৫৮২ জন। এই ইউনিটে পাসের হার ১৩.৩৩ শতাংশ। বিজ্ঞান ইউনিটে ১,০৯,৩৬৩ জন পরীক্ষার্থীর বিপরীতে পাস করেছেন ৯,৭২৩ জন। এই ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ এবং চারুকলা ইউনিটে ৪,৫১০ জন পরীক্ষার্থীর বিপরীতে পাস করেছেন ৫৩০। এই ইউনিটে পাসের হার ১১.৭৫ শতাংশ।

কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ২৯৩৪টি (মানবিক-১৭০৭, বিজ্ঞান-৯৪৪, ব্যবসায় শিক্ষা-২৮৩টি), বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ১৮৫১টি (বিজ্ঞান-১৭৭৫, মানবিক-৫১, ব্যবসায় শিক্ষা-২৫টি), ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ১০৫০টি (ব্যবসায় শিক্ষা-৯৩০, বিজ্ঞান-৯৫, মানবিক-২৫টি), চারুকলা ইউনিটে আসন সংখ্যা ১৩০টি।

গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়। ৯ মার্চ চারুকলা ইউনিটের পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com