মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২

টেলিগ্রাম নিষিদ্ধ করলো স্পেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৬৭ Time View

ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ হলো আরও এক দেশে। এবার অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দিলো ইউরোপের দেশ স্পেন। দেশটির আদালত কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে তদন্তের স্বার্থে ইন্টারনেট সরবরাহকারীদের টেলিগ্রাম ব্যবহার স্থগিত করার নির্দেশ দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন মতে, স্পেনে আট্রেসমিডিয়া, ইজিইডিএ ও টেলিফোনিকার মতো কয়েকটি মিডিয়া কোম্পানির অনুরোধে সোমবার (২৫ মার্চ) সাময়িকভাবে টেলিগ্রাম ব্যবহার স্থগিত করা হবে।

২০১৩ সালে পাভেল দুরভ ও নিকোলাই দুরভ নামে রাশিয়ার দুই সহোদর প্রোগ্রামার ও গণিতবিদ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। তারা রাশিয়ার জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ভিকোনটাকটেরও উদ্যোক্তা। তবে ‘এনক্রিপশন কি’ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানানোয় অনেক দেশ টেলিগ্রাম নিষিদ্ধ করে।

এর মধ্যে রয়েছে ইরাক, ইরান, ব্রাজিল ও সোমালিয়া। গত বছর ব্যবহার জাতীয় নিরাপত্তা ইস্যুতে টেলিগ্রাম নিষিদ্ধ করে ইরাক। অ্যাপের মাধ্যমে দেশের বহু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার অভিযোগে নিষিদ্ধ করা হয় টেলিগ্রাম। অবশ্য কয়েক মাস পর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

রাশিয়াতেও নিষিদ্ধ ছিল টেলিগ্রাম। গোপনতা প্রশ্নে কর্তৃপক্ষের সঙ্গে তাল মেলাতে না পারায় ২০১৮ সালের এপ্রিলে নিষেধাজ্ঞার কবলে পড়ে অ্যাপটি। প্রায় দুই বছর পর ২০২০ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। 

বর্তমানে রাশিয়ার সংবাদ চ্যানেলের জন্য মূল সেবা হয়ে উঠেছে অ্যাপটি। সাধারণ রুশদের পাশাপাশি রাজনীতিক ও কূটনীতিকদেরকেও টেলিগ্রাম ব্যবহার করতে দেখা যায়। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ায় অনেকগুলো চ্যানেল, ওয়েবসাইট বন্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কঠোর করা হয়। 

এর ফলে যুদ্ধের খবর পাওয়া রুশ নাগরিকদের জন্য কঠিন হয়ে ওঠে। এ পরিস্থিতিতে টেলিগ্রামকে বিকল্প ব্যবস্থা হিসেবে বেছে নেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS