1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

‘বুচায় নিহতের সংখ্যা তিন শতাধিক’

  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৭.১৯ পিএম
  • ২২৭ Time View
Geleneski

ইউক্রেনের বুচায় নিহতের মরদেহ তিন শতাধিক বলে দাবি করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বুচার চেয়ে বোরোদাঙ্কা ও অন্যান্য শত্রুকবল থেকে মুক্ত শহরগুলোতে মৃতের সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করেছেন তিনি।

সোমবার এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য দেন।

রাশিয়ান সামরিক বাহিনী যেসব অঞ্চলে ইউক্রেনীয়দের হত্যা করছেন তা আজ থেকে ৮০ বছর আগে হিটলারের বাহিনীর আক্রমনেও দেখা যায় নি।

তিনি ভিডিও বার্তায় সাংবাদিকদের কাজের প্রশংসা করে বলেন, আমরা ইউক্রেনের বুচা ও পুনরায় দখলে আনা অন্যান্য শহরগুলিতে বিশ্বের নানান প্রান্ত থেকে আগত সাংবাদিকদের সর্বোচ্চ মাত্রায় প্রবেশাধিকারে সুযোগ করে দিচ্ছি। আমরা সাংবাদিকদের দেখাতে চাই, “দেখুন রাশিয়া কি করেছে!”।

তিনি আরো জানান, রাশিয়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নগরগুলিতে তাদের আক্রমণের চিহ্ন পর্যন্ত রাখবে না। তারা প্রকৃত তথ্য উদঘাটন করতে দিবে না। তবে তারা কোনভাবেই সফল হবে না। গোটবিশ্বকে বোকা বানাতে পারবে না।

তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার বাহিনীকে বিতাড়িত করতে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ইউক্রেনে পাঠানো হউক এবং দেশকে শত্রুমুক্ত করতে তিনি সকল ইউক্রেনিয়ান নাগরিকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com