1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Title :
সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে নতুন চিন্তাভাবনা

  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ১০.১৮ পিএম
  • ১৯১ Time View

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একেক অঞ্চলে একেক সময়ে স্কুলে ছুটি নির্ধারণ করার কথা ভাবছে সরকার। ইতিমধ্যে সারা দেশে একযোগে শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ছুটি দেয়ার যে নিয়ম প্রচলিত আছে, তা পরিবর্তনের জন্য আলোচনাও হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর গুলশানের এক হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।

প্ল্যান ইন্টারন্যাশনাল জাপানের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নাধীন জেন্ডার রেসপনসিভ স্কুল অ্যান্ড কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভস (জিআরএসসিএসআই) প্রকল্পের জাতীয় পর্যায়ের লার্নিং শেয়ারিং বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়।

মো. ফরহাদুল ইসলাম বলেন, সারা দেশে এখন একই সময়ে শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ছুটি দেয়া হয়। এটি পরিবর্তনের বিষয়ে আলোচনা হচ্ছে।

এনসিটিবির চেয়ারম্যান বলেন, প্রয়োজন অনুযায়ী যদি কয়েকটি এলাকায় শীতকালীন ছুটির সময় পরিবর্তন হয়, তাহলে উত্তরবঙ্গসহ বেশ কয়েকটি এলাকায় সঠিক সময়ে বন্ধ পাবে শিক্ষার্থীরা। এছাড়া গ্রীষ্মকালীন এবং বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময় ছুটি পাবে। এ বিষয়ে শিগগিরই রূপরেখা আসবে।

ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com