1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ১০.১৪ পিএম
  • ২২৩ Time View

দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। মদ নীতি কেলেঙ্কারীর অভিযোগে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটলো।

এনডিটিভি জানায়, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেফতার হলেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

মদ নীতি মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখান থেকেই এএপি প্রধানকে গ্রেফতার করা হয়।

একই দিল্লি হাইকোর্টে একটি আবেদন করেছিলেন কেজরিওয়াল। আবগারি মামলায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিতে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন আদালত। এরপরই অভিযান চালাল ইডি।

মদ নীতি মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও এএপি সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে ইডি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com