1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

রেলওয়ের ৪৯৩ পদে চাকরির আবেদন শুরু

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৩.৪৭ পিএম
  • ৩৭৮ Time View

বাংলাদেশ রেলওয়ে চার পদে ৪৯৩ জন নিয়োগের জন্য আজ থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: ফিল্ড কানুনগো

পদসংখ্যা: ৬

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. পদের নাম: গার্ড গ্রেড-২

পদসংখ্যা: ১১৪

যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৩. পদের নাম: আমিন

পদসংখ্যা: ২২

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৪. পদের নাম: পয়েন্টসম্যান

পদসংখ্যা: ৩৫১

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)

পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা ব্যতীত সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স-

প্রার্থীর বয়স ১৮ মার্চ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। আবেদনের শেষ সময় ২১ এপ্রিল।

যেভাবে আবেদন করতে হবে-

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের এই ওয়েসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। নিয়োগ ও আবেদনসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে ।

আবেদন ফি

ফিল্ড কানুনগো, গার্ড গ্রেড-২ ও আমিন পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং পয়েন্টসম্যান পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com