1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১০.০১ পিএম
  • ২৩০ Time View

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাস হয়েছে। ফলে দেশজুড়ে টিকটক নিষিদ্ধ হতে পারে।

বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স প্ল্যাটফর্মে তার অংশীদারিত্ব বিক্রি না করলে সব মার্কিন অ্যাপ স্টোর থেকে এটি সরানো হতে পারে।

এই বিলটি এখন সিনেটে যাবে। এটা এখনও স্পষ্ট নয় কতজন এর পক্ষে বা বিপক্ষে ভোট দেবেন। তবে সিনেটে পাস হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এতে সই করবেন যাতে বিলটি আইনে পরিণত হয়।

এর আগে এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ করে অ্যাপটিতে অ্যাকসেস সীমিত করার জন্য আমেরিকান কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে আসছিল।

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের দাবি, টিকটকের মালিক বাইটড্যান্সের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক রয়েছে। তবে বাইটড্যান্স এবং টিকটক এই অভিযোগ অস্বীকার করেছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন অ্যাপটিকে নিষিদ্ধ করার ব্যর্থ চেষ্টা করেছিলেন।

কিন্তু ট্রাম্প বাইডেনের নতুন বিলের সমালোচনা করে বলেছেন, টিকটক সীমিত করলে ফেসবুক এতে লাভবান হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com