1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

শেয়ারবাজারের মজা ফিরে আসতে শুরু করেছে-বিএসইসি চেয়ারম্যান

  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ২.৩৭ পিএম
  • ৬৩৬ Time View

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, শেয়ারবাজারের যে মজা রয়েছে সেটা মাঝখানে বিভিন্ন ধরনের হয়রানি, যোগাযোগের ঘাটতি ও বাজে সেবার জন্য নষ্ট হয়ে যাওয়াতে মানুষ এদিকে আসতো না।আমরা অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি, তাই সেটা ফিরে আসতে শুরু করেছে। তাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানাচ্ছি যে আপনারা শেয়ারবাজারে আসেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে ডিএসইর নিকুঞ্জ ভবনে ৮০টিরও বেশি শিল্পগোষ্ঠীর সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি।

ডিএসই চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ, ব্যবসায়ী ও উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, র‌্যাংগস গ্রুপের রুমানা রউফ চৌধুরী, ব্যবসায়ী সবর খান, এ এস এম মাইনুল, বিএসইসি পরিচালক সাইফুর রহমান, রেজাউল করিম, মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমাদের বর্তমান সরকার খুবই ব্যবসা বান্ধব। আমাদের অবস্থান থেকে যখন সরকারের সকল পর্যায়ে কোন আলোচনা করি তখন সব সময়ই এই বিষয়টা নিয়ে আসি যে ব্যবসাকে সাহায্য করতে হবে। এখানে অনেক ভালো মানুষ আছে তাই আমাদেরকে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। তবে এখানে কিছুটা সমস্যা হয়। ৯৫% ভালো মানুষের মধ্যে ৫% দুষ্টু লোক থাকে, সেই ৫% দুষ্ট লোকের কারণেই আমাদের সকল সমস্যা তৈরি হয়।

তিনি বলেন, সবাই আইপিও প্রসেসিংয়ের বিষয়ে দীর্ঘ সময় লাগার বিষয়টি তুলে ধরেছেন। আমাদের তো চেকলিস্ট আছে, তারপরও আপনারা সে চেকলিস্ট এর বাহিরে ভুল তথ্য জমা দেন। আমাদেরকে সেই ভুল তথ্য বের করে আপনাদেরকে আবার সেটা ঠিক করে জমা দিতে বলা হয়, কেন আপনারা চেকলিস্ট অনুযায়ী তথ্য জমা দেন না। কারণ যদি আপনারা চেক লিস্ট অনুযায়ী তথ্য জমা দেন তাহলে সময় অনেক কম লাগবে। সেক্ষেত্রে এমন একটি কোম্পানি আছে যিনি অধ্যায়ের কাগজপত্র জমা দেয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মধ্যে আইপিও অনুমোদন হয়ে গেছে। যারা কাগজপত্র জমা দেয় তাদের বিভিন্ন ভুল ক্রটি থাকার কারণে সময় বেশি লাগে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com