1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

প্রাথমিক ২১ মার্চ, মাধ্যমিক ২৫ মার্চ পর্যন্ত খোলা

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৪.২৫ পিএম
  • ২২১ Time View

রমজানের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা এমন অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার (১২ মার্চ) স্কুল খোলা থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সব কলেজ আগামী ২৫ মার্চ পর্যন্ত খোলা থাকবে। আর প্রাইমারি স্কুল রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার আদেশ দেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, মাধ্যমিক স্কুল আগামী ২৫ মার্চ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

তিনি জানান, আগে সিদ্ধান্ত অনুযায়ী ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আসন্ন রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চালু থাকবে।

এর আগে ৮ ফেব্রুয়ারি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক স্কুল এবং দশদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com