1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

গুলজারের নাম প্রস্তাব ইমরানের

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৮.০৪ পিএম
  • ১৯৮ Time View
Guljar

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (৪ এপ্রিল) পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছেন ইমরান। খবর ডনের।

প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠানো চিঠিতে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছেন, আমি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি (অব.) গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি।

এর আগে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পরামর্শ চেয়ে ইমরান খান ও সংসদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফের কাছে চিঠি দেন পাকিস্তানের প্রেসিডেন্ট। সংসদ ভেঙে দেওয়ার পরপরই দেশটিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদের বিরোধী নেতার কাছে চিঠি দিয়েছেন।

যদি কোনোভাবে এ দুই নেতা তিনদিনের মধ্যে একজনের নাম দিতে ব্যর্থ হন তাহলে তারা সংসদীয় কমিটির কাছে দুটি করে নাম পাঠাবেন। পাকিস্তানের সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ দুই সপ্তাহ প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারবেন ইমরান খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com