শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক ত্রিমোহনীতে ”সেলমন ওয়েসিস পার্ক”-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’ হাদী হত্যা মামলার পুন:তদন্ত পূর্বক আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নিচ্ছে জর্ডান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৭২ Time View

বাংলাদেশ থেকে সরকারিভাবে দক্ষ জনবল নেবে জর্ডান। সোমবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডানের সিডনি অ্যাপারেলস এলএলসি গার্মেন্টসে দক্ষ জনবল নেওয়া হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বয়স: ২০ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।

দক্ষতা: সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পদবী ও বেতন: মেশিন অপারেটর পদে ২০ জন, বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার; লাইন ইনচার্জ পদে ২ জন, বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার এবং আয়রন ম্যান পদে ১০ জন পুরুষ কর্মী নেবে গার্মেন্সটি। এ পদের বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া মেশিন অপারেটর পদে ২০০ জন নারী কর্মী নেওয়া হবে। এ পদে নারী কর্মীদের বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার।

চাকরির শর্তাবলী: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)। চাকরির চুক্তি ৩ বছরের (নবায়নযোগ্য), নিয়োগকর্তা কর্তৃক থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন সুবিধা; চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগ কর্তা বহন করবে। এছাড়া জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন শ্রমিকরা।

আবেদনের যেভাবে: অনলাইনে আবেদনের জন্য এখানে নারীরা ক্লিক করুন এবং পুরুষরা এখানে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ৮ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS