1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

রমজান মাসে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ

  • আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৫৮ পিএম
  • ২৩৭ Time View

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল রোববার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করেন।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।

চলতি সপ্তাহে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল গণমাধ্যমকর্মীদের বলেন, বাংলাদেশ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে উল্লেখ করা আছে। প্রতি বছর পবিত্র রমজান মাসে শিশু-কিশোরসহ সবার শরীর স্বাস্থ্যের বিষয় বিবেচনায় নিয়ে পুরো রমজান মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে চলতি বছরের পুরো রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয় রমজানের প্রথম ১০ দিন এবং মাধ্যমিক বিদ্যালয় রমজানের প্রথম ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। যা সংবিধানের ২৬, ২৭, ২৮, ৩১, ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এসব কারণে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। কোনো সাড়া না পেয়ে রিট দায়ের করেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com