1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

নান্দনিক সংস্কৃতি বিকাশের জন্যে মাতৃভাষার চর্চা বাড়াতে হবে

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২৮ পিএম
  • ১৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, নান্দনিক সংস্কৃতি বিকাশের জন্যে মাতৃভাষার চর্চা বাড়াতে হবে। মাতৃভাষার মাধ্যমে যত দ্রুত সংস্কৃতির বিকাশ ঘটানো সম্ভব অন্যকোন ভাষাতে তা সম্ভব নয়। প্রত্যেক মানুষের উচিত তার মাতৃভাষাকে শ্রদ্ধা করা এবং মাতৃভাষায় নিজস্ব জ্ঞান, দক্ষতা অর্জন করা। তিনি আরো বলেন, দেশের সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে সরকারসহ সকলকে সচেতন ও সচেষ্ট থাকতে হবে।

লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মেলা মিলনায়তনে আয়োজিত ‘মৈত্রী উৎসব ২০২৪’ ও স্বরচিত কবিতা পাঠ এবং সঙ্গীত সন্ধ্যায় উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নিজস্ব ভাষার চর্চা, উন্নয়ন ও সুরক্ষার জন্য সরকারসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তব্যের পূর্বে অনুষ্ঠানের উদ্বোধক লায়ন মোঃ গনি মিয়া বাবুল অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা সভ্যসাচী সমাজচিন্তক মু. নজরুল ইসলাম তামিজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি ইমরোজ সোহেল, কবি আরিফ মঈনুদ্দিন, কবি কাপ্তান নূর, সাংবাদিক অশোক ধর, অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক প্রমুখ।

ভারত থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী রানা মুখার্জীসহ জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে এপার বাংলা ও ওপার বাংলার দুই শতাধিক কবি-সাহিত্যিক ও কণ্ঠশিল্পীগণ অংশগ্রহণ করেন।  অনুষ্ঠানে ভারতের ও বাংলাদেশের কয়েকজনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com