1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

৪০২ কোটি টাকার শেয়ার ইস্যু করবে পাওয়ার গ্রীড

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৪০ পিএম
  • ৪৯৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পাওয়াগ্রীড কোম্পানি দুই দফায় সরকারের অনুকূলে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার ইস্যু করার অনুমতি পেয়েছে। কোম্পানিটিকে শর্তসাপেক্ষে এই শেয়ার ইস্যু করার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি সরকারের শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে দুই ধাপে শেয়ার ইস্যু করবে। প্রথম পর্যায়ে ২০ টাকায় ২০ কোটি ১১ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। যার মধ্যে অভিহিত মূল্যের উপর ১০ টাকা প্রিমিয়াম যোগ হবে। মোট শেয়ারের দাম হবে ৪০২ কোটি টাকা।

এই পর্যায়ে ইস্যুকৃত শেয়ার কোম্পানিটির পরিশোধিত মূলধনের সঙ্গে যুক্ত হবে পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে এবং নতুন জারি করা শেয়ারগুলি তার বিদ্যমান সাধারণ শেয়ারের সঙ্গে অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় পর্যায়ে কোম্পানিটি ৭৬৪ কোটি ১১ লাখ নন-কমিউলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। যার ইস্যুকৃত মূল্য হবে ৭ হাজার ৬৪১ কোটি টাকা। প্রতিটি শেয়ারের দাম হবে ১০ টাকা। এই অর্থ পরিশোধিত মূলধনের সঙ্গে অন্তর্ভুক্ত হবে না। যার ফলে এটি কোম্পানিটির শেয়ার প্রতি আয়ের উপর প্রভাব ফেলবে না।

গত বছরের ডিসেম্বরের শেষ পর্যন্ত সংস্থাটির কাছে সরকারের মোট শেয়ার মানি জমার পরিমাণ ছিল দশ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে আগের বছরের জুন পর্যন্ত জমা হয়েছে ১০ হাজার ৫৪৯ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com