1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

দৈনিক ঘোষণার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.৪৫ পিএম
  • ২৬৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষণার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০ ফেব্রুয়ারি পত্রিকার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানিপপ এর চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, এস এ টিভি’র হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, জিটিভি’র হেড অব নিউজ ইকবাল করিম নিশান, দৈনিক ইত্তেফাক এর পলিটিক্যাল এডিটর মোঃ শামসুদ্দিন আহমেদ, দৈনিক ঘোষণার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা, উপদেষ্টা সম্পাদক শেখ মোঃ আলমগীর হোসেন, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, দৈনিক ঘোষণার নির্বাহী সম্পাদক গাজী নুরুল হুদা বাবু।

স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম, বিসিএস কনফিডেন্স কোচিং এর সিইও সোলায়মান খান রিপন, শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল আলম ভূঁইয়া অনু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ঘোষণার বিশেষ প্রতিবেদক মোঃ রেজাউল ইসলাম, মোঃ মাসুদ আলম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাহিদুল ইসলাম, মোঃ শাফিউর রহমান কাজী, মাওলানা মুফতি শেখ আজিজুল আহমেদ, লুৎফুন নাহার রিক্তা, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার চেয়ারম্যান এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি।

অনুষ্ঠানে প্রফেসর ড. নাজমুল আহসন কলিমুল্লাহ বলেন, দৈনিক ঘোষণার যাত্রা হয়েছিল অপরাধী আর দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের মাধ্যমে। বিগত দিনে সেই ধারাবাহিকতায় পথ চলছে দৈনিক ঘোষণা। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে এই আমার প্রত্যাশা।

সভাপতির বক্তব্যে দৈনিক ঘোষণার সম্পাদক প্রকাশক বলেন, শত বাধা উপেক্ষা করে দৈনিক ঘোষণা সত্যের পক্ষে বিগত ৩০ বছর যাবত অবিচলভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও কারো কাছে মাথা নত না করে সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও দুর্নীতি উদঘাটনে সোচ্চার হয়ে পাঠকের হাতে তুলে দিবো দৈনিক ঘোষণা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com