1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে ডাকাতের হামলায় তিন পথচারী আহত

  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.২৯ পিএম
  • ২৪৮ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় তিন ব্যাক্তি আহত হয়েছে। শনিবার (১৭-ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মো: মামুনুর রশীদ বাদী হয়ে রোবার দুপুরে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বেজুরা গ্রামের মামুনুর রশীদ, মো: হাবিবুর রহমান ও চেরাগ আলী মোটরসাইকেল যোগে মুরাদপুর গ্রামে গানের অনুষ্ঠানে যাওয়ার পথে (গেইটঘর) শাহপুর থেকে দীঘিরপাড় রাস্তায় পৌঁছামাত্র ৫/৬ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে তাদের তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন, সোনার আংটি ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তাদেরকে বেধে রেখে মারধর করে।

পরবর্তীতে রাত প্রায় সাড়ে এগারোটার দিকে স্থানীয় মেম্বার ফুরুক মিয়াসহ এলাকার লোকজন আসলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এসময় মেম্বার ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি, এসআই অনিক চন্দ্র দেব কে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com