1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

১০ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে স্যামসাং টিভি

  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৪২ পিএম
  • ২৭৬ Time View

৫৬,৯০০ টাকার টেলিভিশন মিলছে ৪৬,৯০০ টাকায়

নিজস্ব প্রতিবেদকঃ বসন্ত ও ভালোবাসা দিবসের আমেজে রয়েছে সারাদেশ। খুব শিগগিরই ঈদ উৎসবও চলে আসছে। এমন উৎসবমুখর সময়ে টেলিভিশন এক অন্যতম অনুসঙ্গ হয়ে পড়ে। গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে নতুন একটি অফারের ঘোষণা দিয়েছে স্যামসাং। এই অফারের আওতায় এখন স্যামসাংয়ের ৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভিটি পাওয়া যাবে ১০ হাজার টাকা ছাড়ে।

স্যামসাংয়ের এই টিভিটির পূর্বমূল্য ছিলো ৫৬,৯০০ টাকা। ছাড়ের পর এখন টেলিভিশনটি পওয়া যাবে ৪৬,৯০০ টাকায়।

৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভিতে রয়েছে ‘পারকালার’ ফিচার। এ ফিচার স্ক্রিন কালার আরও সমৃদ্ধ করে তোলার মাধ্যমে ঝকঝকে ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। বর্তমানে, বেশিরভাগ কনটেন্টই নির্মাণ করা হচ্ছে ফোরকে-তে। সেক্ষেত্রে, বাংলাদেশের দর্শকদের সুযোগ এসেছে ফোরকে কনটেন্ট উপভোগের। কিন্তু দেশের কনটেন্ট ও কেবল চ্যানেলের আউটপুট ফোরকে প্রযুক্তিতে তৈরি হচ্ছে না। তবে, স্যামসাং সিইউ৭৫০০ টিভির প্রযুক্তি ফোরকে না হওয়া সত্ত্বেও এসব কনটেন্টের ক্ষেত্রে অনেকটাই ফোরকে কনটেন্টের মতো আউটপুট দেয়। এখন এ অফারের মাধ্যমে এইচডি ও এফএইচডি টিভির দামের ব্যবধানও কমে এসেছে। তাই, ক্রেতারা এখন হ্রাসকৃত মূল্যে ৪৩” সিইউ৭৫০০ টিভি কিনে উপভোগ করতে পারবেন দুর্দান্ত অভিজ্ঞতা।

পছন্দের সকল কনটেন্ট খুব সহজেই এক জায়গায় পেতে টিভিটিতে রয়েছে দ্য স্মার্ট হাব, পাওয়ার্ড বাই টাইজেন। গেইম, সিনেমা অথবা টিভি সিরিজ খুঁজতে সময় নষ্ট না করে সেটা উপভোগ করার সময় বাড়াতে রয়েছে কনটেন্ট কিউরেশন ও ডিসকভারি। এছাড়াও, টিভি দেখার পাশাপাশি স্মার্ট থিংস -এর মাধ্যমে আপনার বাড়ির সকল স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই।

উল্লেখ্য, থ্রি-সাইড বেজেললেস ডিজাইনে তৈরি করা হয়েছে এই ৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভি। ফলে, বিনোদনকে আরও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি এই টেলিভিশন আপনার ঘরকে করে তুলবে আরও নান্দনিক। সেই সাথে, কন্টেন্টের ধরন বিবেচনা করে সেটার সাউন্ডকে আরও উন্নত করে তুলবে এই টিভির অ্যাডাপ্টিভ সাউন্ড।

অফারটি নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন “প্রিয় ক্রেতাদের প্রতি আমাদের নিরন্তর ভালোবাসা প্রকাশের প্রচেষ্টায় এ ক্যাম্পেইন নিয়ে এসেছি আমরা। ক্রেতাদের অটুট সমর্থনের কারণেই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং এ ফেব্রুয়ারিতে এমন একটি বিশেষ অফার নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ভালোবাসার মাস ও চমৎকার একটি ঋতুর শুরুতে উদ্ভাবনের মাধ্যমে আমরা মানুষের জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করে তুলতে চাই।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com