1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

রাশিয়ার জন্য ট্রাম্প নয়, বাইডেন ভালো: পুতিন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৫৪ পিএম
  • ২৫৯ Time View

রাশিয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প নয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্ব বেশি ভালো হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাশিয়ান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর বিবিসি’র।

সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প নয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্ব বেশি ভালো হবে। কারণ তিনি বেশি অভিজ্ঞ, তার পরবর্তী পদক্ষেপ সহজেই অনুমান করা যায় এবং তিনি পুরনো ধারার একজন রাজনীতিবিদ।

বাইডেনের বর্তমান বয়স ৮১ বছর। ভোটে জিতলে আরও পাঁচ বছর তিনি যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে কতটা সক্ষম থাকবেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বাইডেনের বয়স ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি উড়িয়ে দিয়ে পুতিন বলেন,

 আমরা ২০২১ সালে দেখা করেছিলাম। সেসময় আমি তার (বাইডেনের) মধ্যে অদ্ভুত কিছু দেখিনি। যদিও সেসময়ও মানুষ তাকে অযোগ্য বলতো, তবে আমার তা মনে হয়নি।

তবে পুতিন ও বাইডেনের যে সম্পর্ক ‘ভালো না’, তা কারও অজানা নেই। বহু বছর ধরেই বাইডেন পুতিনকে ‘খুনী’ বলে আসছেন। এমনকি ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে থেকেই।

অন্যদিকে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পুতিন ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘অসাধারণ’ এবং ‘খুবই বিচক্ষণ’ বলেও বর্ণনা করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com