1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম আজ ডিএসইতে ৯৪০ কোটি টাকা লেনদেন সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার

জাবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১.৩৫ পিএম
  • ২০৪ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। এবারও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। তবে গত বছরের মতো শিফট অনুযায়ী ছেলে-মেয়েদের আলাদা পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৫ মার্চ পর্যন্ত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচিতে দেখা গেছে, ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। এ ছাড়া ৩ ও ৫ মার্চ নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা হবে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছয় শিফটে ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা হবে। ২৫ ফেব্রুয়ারি রবিবার প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা এবং দ্বিতীয় শিফট থেকে ষষ্ঠ শিফট পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা হবে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার চার শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ২৮ ফেব্রুয়ারি বুধবার একই ইউনিটের চার শিফটে বাকিদের পরীক্ষা হবে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ, তৃতীয় শিফটে আইবিএ-জেইউ, এবং চতুর্থ ও পঞ্চম শিফটে ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা হবে।

এ ছাড়া ৩ থেকে ৫ মার্চ নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা হবে।

প্রতি বছরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্যকোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। সেখানে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এবার সর্বমোট এক লাখ ৯৭ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে এবার ১০৮ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৪ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com