পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বিডি লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় সভাটি অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, ওই সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন ও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।