1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে নতুন সিদ্ধান্ত

  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.০১ পিএম
  • ২৬১ Time View

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ভার কাকে দেয়া হবে এ বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরিপত্রটি প্রকাশ করে। তবে এটি গত ৫ ফেব্রুয়ারি স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি থাকলে সহকারী প্রধান শিক্ষক বা জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রতিষ্ঠান প্রধানের ভার পাবেন। আর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানের পদ শূন্য থাকলে প্রধান শিক্ষকের দায়িত্ব পাবেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক।

তবে উচ্চমাধ্যমিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক পদে খালি থাকলে, সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হবেন জ্যেষ্ঠ প্রভাষক বা জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক।

অবশ্য ডিগ্রি কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের ভার উপাধ্যক্ষের কাঁধে বর্তাবে। আর অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ একইসঙ্গে শূন্য থাকলে জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক অধ্যক্ষ পদের দায়িত্ব পাবেন।

পরিপত্রে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক/জ্যেষ্ঠতম জ্যেষ্ঠ প্রভাষক/জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপক নির্বাচনের ক্ষেত্রে প্রথম এমপিওভুক্তির তারিখ, একই তারিখে এমপিওভুক্ত হলে যোগদানের তারিখ এবং যোগদানের তারিখ একই হলে বয়সের দিক থেকে বয়োজ্যেষ্ঠ শিক্ষককে জ্যেষ্ঠতম গণ্য করার নির্দেশনা দেয়া হয়েছে।

একইভাবে একই বয়সের দুইজন হলে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষককে জ্যেষ্ঠতম গণ্য করতে পরিপত্রে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com