বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

গাইবান্ধায় চাচার হাতে ভাতিজা খুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা নিহত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাসেম বাজার এলাকার মাহফুজুর রহমানের সঙ্গে তার চাচা মোকসেদুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে বিরোধ আসছিল। শনিবার বিকেলে মোকসেদুল ও তার ছেলে মোসাদুর রহমান সিয়াম বিরোধপূর্ণ জমির আইল বাঁধতে থাকলে মাহফুজুর রহমান তাতে বাধা দেয়। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। 

কথা কাটাকাটির এক পর্যায়ে মোকসেদুল ও তার ছেলে সিয়াম কোদাল ও ছুরি দিয়ে মাহফুজুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় মাহফুজুর রহমানের দুই ভাই মাসুদ ও গামা মিয়া ভাইকে রক্ষা করতে গেলে তারাও হামলার শিকার হন।

স্থানীয়রা আহত তিন ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোকসেদুলের স্ত্রী নীলুফা সুলতানা রেনুকে আটক করেছে পুলিশ। নিহত মাহফুজুর রহমান ওই এলাকার তাহের মুন্সীর ছেলে এবং দারিয়াপুর বাজারের কাপড়ের ব্যবসায়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS