1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৫ এএম
  • ২৩৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট, মাদক ছিনতাই ও চুরির মামলায় ১২ জনকে আটক করেছেন হাকিমপুর থানা পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্ট মামলায় ৮ জন, ২০ বোতল ফেয়ারডিলসহ ২ জন এবং ছিনতাই-চুরির মামলায় ২ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত মুনসুর আলীর ছেলে সুজন শেখ, কাকড়াপালি এলাকার মোবারক হোসেনের ছেলে বিপ্লব হোসেন, ধাওয়া নসিপুর এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে আলমগীর হোসেন ও ফয়জার রহমানের ছেলে আজিজুর রহমান, ধরন্দা (ফকিরপাড়া) এলাকার মৃত আক্কাস আলীর ছেলে আকাশ হোসেন মোল্লা, জাংগই গ্রামের মোসলেম আলীর ছেলে মোজাম্মেল হক, কৃষ্টপুর গ্রামের রহমত আলীর ছেলে নাজমুল হোসেন, মুহাড়াপাড়া গ্রামের তালেব উদ্দীনের ছেলে আজিজুর রহমান, মৃত নূর আলমের ছেলে জিসান হোসেন ও হেদায়েত উল্লার ছেলে ইউনুস আলী, ইউনুস আলীর ছেলে সুরুজ মিয়া এবং দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কাইয়ুম হোসেন।

হাকিমপুর থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেনের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই রঞ্জু, এসআই মোস্তাফিজ, এএসআই মোহাম্মদ আলী, এএসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে আটক করা হয়। পরে ইউনুস আলী এবং সুরুজ মিয়ার নিকট থেকে ২০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে মামলা দায়ের পূর্বক বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com