1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

আজীবন সম্মাননায় রেজওয়ানা চৌধুরী বন্যা

  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৩ পিএম
  • ২৭৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সদ্য ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী-তে ভূষিত বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ট্রাব আজীবন সম্মাননায় ভূষিত হবেন।

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ও স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন এর উদ্যোগে আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ঢাকার শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, স্মার্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রেজওয়ান চৌধুরী বন্যাকে আনুষ্ঠানিকভাবে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে।

অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন সঙ্গীত, অর্থ-শিল্প, বাণিজ্য, সমাজকল্যাণ ও সাংবাদিকতা বিভাগে স্মার্ট অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র মাননীয় মন্ত্রী মহোদয়গণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন। দেশের জনপ্রিয় শিল্পীবৃন্দ অনুষ্ঠানে পারফম করবেন।

অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতকে চেয়ারম্যান ও রেদুয়ান খন্দকারকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠন  করা হয়েছে। অনুষ্ঠানটি জাকজমকপূর্ণ করতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব সভাপতি সালাম মাহমুদ ও স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নীপা সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com