1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

ঘোড়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত

  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৪০ পিএম
  • ২১১ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিনয় চন্দ্র দাস (১৬) ও জিতু মিয়া (১৫) নামে দুই কিশোর নিহত হয়েছে।  

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগি হাট-রাণীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিনয় চন্দ্র উপজেলার চৌড়িয়া গ্রামের ভিখারি দাসের ছেলে ও জিতু মিয়া একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে। তারা দুজন স্থানীয় একটি গ্যারেজে কাজ করতো বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে ডুগডুগি হাট বাজার থেকে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল বিনয় চন্দ্র ও জিতু মিয়া। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মারা যায় বিনয় চন্দ্র। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জিতু মিয়াকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছে। এ  ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com