বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

উধাওয়ের পাঁচ দিন পর পণ্যবাহী ট্রাক উদ্ধার, চালক গ্রেপ্তার

মোঃ রুমন সরকার
  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ Time View

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট থেকে পণ্য নিয়ে গন্তব্যে না পৌঁছে উধাও হওয়া ট্রাক ৫ দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর উপজেলার তালতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ট্রাক চালক হাফিজুর ইসলামের (৩০) বাড়ি নওগাঁ জেলার পত্নীতলার শিমুলিয়া গ্রামে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, গত ২৭ জানুয়ারি আশরাফ নামের এক ব্যক্তির আনুমানিক ৫ লাখ টাকার ৬ টন সরিষা ঘোড়াঘাট পৌরশহরের একটি গোডাউন থেকে লোড নেয় ওই ট্রাকচালক। ঘোড়াঘাট ট্রাক শ্রমিক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন-২৪৫ এর মাধ্যমে ভাড়া নেওয়া ট্রাকটি মুন্সিগঞ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু গন্তব্যে না পৌঁছে সরিষা বোঝাই ট্রাকটি লাপাত্তা হয়। বিষয়টি আমাদের নিকট জানালে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাকচালককে সনাক্ত করতে সক্ষম হই। পরে এসআই মেহেদী হাসানসহ পুলিশের একটি দল গাজীপুরের জয়দেবপুর উপজেলার তালতলী এলাকায় অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক উধাও হওয়া ৫ হাজার ৮৮০ কেজি সরিষা উদ্ধার ও ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। সে সময় চালক ভুয়া নম্বর প্লেট লাগিয়ে পণ্য লোড করে নিয়ে পরে সেই নম্বর প্লেট খুলে ফেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS