1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Title :
কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স

১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ২

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৯ পিএম
  • ৩৯০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনিসহ ০২( দুই)জনকে আটক করেছে সিপিসি-২ র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প। এসময় জব্দ করা হয়েছে ট্রাক ও ১০ (দশ হাজার) কেজি ভারতীয় চিনি। 

(৩১ জানুয়ারি) বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর থেকে চিনিসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন যশোর কোতয়ালী থানাধীন মাঠপাড়া চাচড়া এলাকার মোবারক শেখের ছেলে রাজু শেখ(৩৮) ও শেখহাটি আদর্শপাড়া আছালত মন্ডলের ছেলে আল আমিন (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটককৃত আসামিরা চোরাকারবারী ব্যাবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। তারা দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা কারবারের মাধ্যমে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে এসে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিল বলে জানান। 

এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com